বরিশাল
ঔষধ বাজার নজরদারি এবং নিয়ন্ত্রণকর্মীদের শক্তিশালী করার জন্য বরিশালে প্রশিক্ষনের আয়োজন করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের এমসি বিভাগ। শনিবার বেলা ১১টায় হোটেল গ্রান্ড পার্কে বরিশাল বিভাগের মাঠ পর্যায়ের কার্যক্রম আরো জোড়দার করার লক্ষে এই প্রশিক্ষণের সহযোগিতা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন এমসি বিভাগের প্রধান ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক আসরাফ হোসেন। ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আবদুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আইটি কনসালটেন্ড সারা সাফরিন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্যামিস্ট ল্যাবরেটারিজের ব্যাবস্থাপক(মান নিশ্চিতকরণ) মাহামুদুল নবী, জেনারেল ম্যানেজার(কারখানা) কাজল ঘোষ, রেফকো’র ব্যাবস্থাপক(প্লান্ট) হাবিবুর রহমান, অপসনিন ফার্মার মাইনুল হকসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানীর প্রতিনিধিরা।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানীর প্রতিনিধিরা তাদের নিজস্ব প্রডাক্ট রিফল বিষয়ক অভিজ্ঞতা শেয়ার করেন। ##