আবু তাহের, নিজস্ব প্রতিনিধি \
যশোর সদর উপজেলার বসুন্দিয়ার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন বার্ধক্য জনিত কারণে ২৪জুন শনিবার সকাল সাড়ে ১০টায় বুকে ব্যাথা অনুভব করলে হাসপাতালে নেওয়ার সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আসর নামাজের পর গার্ড অফ অনার প্রদান ও জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
বসুন্দিয়ার প্রবীন মুক্তিযোদ্ধা সামাজিক ব্যাক্তি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন এর মৃত্যুর সংবাদে সর্ব মহলে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষ বারের মত দেখতে ছুটে আসেন সাধারণ জনতার পাশাপাশি স্বজনও বিভিন্ন অঞ্চলের মুক্তিযোদ্ধারা। মরহুমের শেষ শ্রদ্ধা ও বিদায় জানাতে আনুষ্ঠানিক ভাবে গার্ড অফ অনার প্রদানে নেতৃত্ব দেন যশোর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান। সঙ্গীয় প্রশাসনিক দল সহ আরও উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল, বসুন্দিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুচ আলী, প্রেমবাগ ইউনিয়নের বনগ্রামের বীর মুক্তিযোদ্ধা আফজাল মোড়ল, ০৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ কাদের। মরহুমের নিজ গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে বনগ্রামের জাতীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এসময় তিনি ৩পূত্র, ৫কণ্যা ও স্ত্রী সহ অসংখ্য গূনগ্রাহী রেখে গেছেন।