• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নালিশ দিলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৫, ২০২৩, ১৫:৩১ অপরাহ্ণ

দুর্দান্ত সবুজে আচ্ছাদিত বদ্বীপ,
শত শত বছরের ইতিহাস,
যার চাষাবাদের কথা বলে।
ফসলের পর ফসল,
সবুজের পর সবুজ,
বড্ড মুখচোরা, বোকাসোকা,
নিরীহ চাষাটির মত,
কিংবা সবুজ আঁচলে মুখ ঢাকা চাষি বউয়ের মত।
বড্ড প্রকৃতি ঘেঁষা বাংলাদেশ,
বেশ তো ছিল নিজের মত,
নিজের সর্বাঙ্গ জুড়ে বন্যা, সাইক্লোন, জ্বরা-ব্যাধি নিয়ে।
কতক স্বার্থবাদী প্রাণ,
কতক স্বার্থহীন প্রাণ,
বেশ তো মিলেমিশে ছিল এতটা বছর।
যখন তার বয়স অর্ধশত পেরিয়েছে,
তখনই কেন হামলে পড়লো পূর্ব দেশীয় চ্যাপটা মুখো জাত?
কি এমন সোনা-রুপা উথলে উঠলো এই ছোট্ট ভূখণ্ডে?
চ্যাপ্টা নাকের পরে কুতকুতে চোখ দুটো,
চকচক করে উঠলো লোভে,
আজকাল চ্যাপ্টা নাক বড্ড গলিয়ে ফেলছে তারা।
আর পশ্চিম দেশীয় লাল নাকের সর্দার জাতি?
তারাও কথায় কথায় হামলে পড়তে চায়,
নানান রকম তন্ত্রে-মন্ত্রে বেঁধে ফেলতে চায় দেশটাকে।
তাদের রাঙা নাক আরো বেশি রাঙা হয়ে ওঠে,
কি জানি, কি গুপ্তধন লুকিয়ে আছে এই নিরীহ মাটির বুকে?
আরো দ্যাখো,
প্রতিবেশী পৌত্তলিক জাত,
কবে কোন অসময়ে দু’মুঠো ভাত দিয়েছিল খেতে,
তাই অর্ধশত বছর ধরে কেটে নিয়ে যায়,
মাঠ ভরা সোনার ফসল,
উজাড় করে নিয়ে যায় নদী ভরা মাছ,
গোয়াল ভরা পশুপাল, বায়ুভরা শ্বাস।
এদেশের কতক প্রাণকে তো কবেই ক্রীতদাস বানিয়েছে তারা,
তবু সেই দু’মুঠো অন্নের ধার বুঝি আজও শেষ হলো না।
পৃথিবীর তাবৎ সর্দারের চেয়ে শক্তিমান যিনি,
যাঁর রাজত্বে বিচার মানেই সুবিচার,
তবে তাঁরই কাছে নালিশ দিলাম আজ,
হে প্রভু, হে মহাবিশ্বের প্রতিপালক,
এই ছোট্ট ভূখন্ডকে যাবতীয় কুনজর থেকে রক্ষা করো,
যাবতীয় হামলা থেকে,
যাবতীয় লকলকে জিহ্বা থেকে,
রক্ষা করো, হে সর্বশক্তিমান।