• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের আগে সরকারী সহায়তা পেলো দুই সহস্রাধিক পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৬, ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ণ
ঈদের আগে সরকারী সহায়তা পেলো দুই সহস্রাধিক পরিবার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের দুই সহস্রাধিক পরিবারের মাঝে ভিজিএফ, ভিডব্লিউভি ও টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ’র চাল বিতরণকালে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, ঈদুল আযহার পূর্বে ইউনিয়নের এক হাজার ৩৯০ টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল, ৩০৮ টি পরিবার ভিডব্লিউভি এবং এক হাজার ৭৬ টি পরিবারের মাঝে ইতিমধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাখি, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।