বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ
বাকেরগঞ্জ উপজেলা দূর্গাপাশা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে গরু ছাগলের হাট বাজার মিলালো একটি কুচক্রী মহল। অভিযোগ সূত্রে জানা যায় দূর্গাপাশা ইউনিয়নের কিছু অসাধু ব্যক্তিরা আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য গোবিন্দ পুর বাজারে গরু ছাগলের হাট বাজার বসায়, ক্রেতাদের কাছ থেকে ১০০০-১৫০০ টাকা পর্যন্ত জোর যবস্তি টাকা উওোলন করে। অনুসন্ধানে জানা যায় উক্ত গরুর বাজার টি সরকার অনুমোদিত ছিল না, এলাকার কিছু কুচক্রী,লোভী ব্যক্তিদ্বয় নিজেরা আর্থিক ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে উক্ত গরুর বাজারটি বসায়, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে গরু ছাগলের হাট স্থানীয় ভাবে বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়। ঘটনা সত্যতা নিশ্চিত করতে বাকেরগঞ্জ থানা পুলিশ দ্রুততার সাথে সেখানে পুলিশ পাঠান।স্হানীয় সুশীল সমাজের মানুষের সাথে কথা বললে তারা জানান, হাট বাজার ইজারাদারের মাধ্যমে দেওয়া সেখানে সরকারি কিছু নিয়ম কানুন রয়েছে এবং ইজারার মাধ্যমে সরকার রাজস্ব খাতে অর্থ আদায় করে থাকে কিন্তু কিছু স্বার্থ লোভী লোকদের কারনে রাষ্ট্র রাজস্ব হারাচ্ছে এবং লোকজন হয়রানির শিকার হয়, এটা সরকারি বহি ভূত। তারা আরো জানান যেহেতু উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া যখন হাট বাজার বসায় এখানে চোরাই গরু বিক্রির ও সম্ভাবনা রয়েছে তাই দ্রুত উর্ধতন কর্মকর্তাদের নজরে নিয়ে অবৈধ গরু ছাগলের হাটটি বন্ধ করে দেওয়া উচিত।