• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৬, ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ণ
পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
সবুজে সাজাই বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের প্রায় পাচঁশ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করেছে বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাব।

রোববার সকাল ১০ টায় স্কুল ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়।

প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক সাংবাদিক সাঈদ পান্থ’র সভাপতিত্বে চারা বিতরণ ও বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বরিশাল সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমিন, জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান শাহলে এম শেলি, অধ্যক্ষ সত্যজিৎ রায়, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, সেচ্ছাসেবি সংগঠন আবিস্কারের উপদেষ্টা আবু বক্কার ছিদ্দিক সোহেল, খ্রিস্টান এসোশিয়েশনের সম্পাদক এলবার্ট রিপন বল্লব প্রমুখ।

এ সময় বক্তারা বলেন পরিবেশ, আবহাওয়া ও জলবায়ু ভারসাম্য রক্ষার্থে বৃক্ষের অবদান অপরিসীম। বৃক্ষ রোপণের জন্য গণ সচেতনতা সৃষ্টি করতে হবে। বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে। ##