• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বিকাশ প্রতারক চক্রের সদস্য মাদারীপুরের মামুন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৬, ২০২৩, ১৬:৪৭ অপরাহ্ণ
যশোরে বিকাশ প্রতারক চক্রের সদস্য মাদারীপুরের মামুন আটক

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি ॥ যশোর সদরের বসুন্দিয়া মোড়ের হুমায়রা স্টোরে ফেক এসএমএস দিয়ে বিকাশ থেকে টাকা নিতে গিয়ে ২৫জুন রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় মেহেদী হাসান মামুন নামের বিকাশ প্রতারক চক্রের অন্যতম সদস্যকে আটক করেছে বসুন্দিয়া ক্যাম্পের পুলিশ।
হুমায়রা স্টোরের প্রোপ্রাইটর ইলিয়াস হোসেন ডাবলুর ভাষ্যমতে প্রতারক মেহেদী হাসান মামুন (৪০) ও তার সঙ্গী শুভ কীর্ত্তনীয়া ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে প্রতারনা করে ১৫,৩০০/= নিয়ে চলে যায় কিন্তু আমি বুঝতে পারিনি। তারপর সন্ধ্যা ৭টার সময় প্রতারক দুজন এসে আমার নিকট থেকে পারসোনাল ও এজেন্ট ২টি বিকাশ নম্বর নিয়ে চলে যায়। সাড়ে ৭টার সময় পূণরায় আমার দোকানে এসে তারা বলে ০১৭২৩১০১২১১ নম্বর থেকে ৬৫০০/= টাকা এসছে, টাকা দেন। তখন আমি আমার মোবাইলে আসা এসএমএস যাচাই করে দেখি এসএমএস টি ভূয়া। তখন তাদেরকে আমার প্রতারক বলে সন্দেহ হওয়ায় আশেপাশের লোকজনের সহায়তায় তাদের ধরার চেষ্টা করি। তখন মেহেদী হাসান মামুনকে ধরতে সক্ষম হলেও শুভ কীর্ত্তনীয়া পালিয়ে যায়। বিষয়টি বসুন্দিয়া পুলিশ ক্যাম্পকে অবগত করলে ক্যাম্পের এ,এস,আই সাইফুল ইসলাম ও আব্দুল আলীম এবং সঙ্গীয় ফোর্স প্রতারককে হেফাজতে নেয়। রাতে কোতয়ালী থানায় হাজির হয়ে ধৃত প্রতারক মেহেদী হাসান মামুন ও পলাতক শুভ কীর্ত্তনীয়ার নামে এজাহার দায়ের করেছি।
এজাহারের সূত্রমতে প্রতারক মেহেদী হাসান মামুন মাদারীপুর জেলার রাজরৈ উপজেলার আমগ্রামের আব্দুল খালেকের ছেলে এবং তার সঙ্গী শুভ কীর্ত্তনীয়া (২৬) গোপালগঞ্জ জেলার কাড়ারগাতী গ্রামের শ্যামল কীর্ত্তনীয়ার ছেলে। ইতিপূর্বে বসুন্দিয়া মোড় সহ আশপাশের বিভিন্ন বিকাশের দোকান থেকে প্রতারনা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ভূক্তভোগী অনেক বিকাশ ব্যবসায়ী নিজের আর্থিক ক্ষতির বিষয় পুলিশের দারস্থ হতে আগ্রহ প্রকাশ করছেন।