গৌরনদী প্রতিনিধি : সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে অটোর ধাক্কায় চালকসহ ছয়জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা সকলেই বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রামের বাসিন্দা।
আহতদের সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আগৈলঝাড়া থেকে গৌরনদী উপজেলার সরিকলে আত্মীয় বাড়িতে যাচ্ছিলো তারা। পথিমধ্যে ছয়গ্রাম- মাহিলারা সড়কের মাহিলারা কলেজ সংলগ্ন এলাকায় অটোর নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।