মোবারক হোসেন রুবেল
ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দশধরী,ধর্মপাশা উত্তরপাড়া, রাধানগর, সৈয়দপুর, কান্দাপাড়া, গাছতলা, বাহুটিয়াকান্দা, মেউহারী, মহদীপুর, মগুয়ারচর, রাজনগর ও জামালপুর এই ১২টি গ্রামের সুরেশ্বরী দরবার শরীফের ভক্তরা আজ বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফের ভক্তরা আজ বুধবার সকাল সোয়া নয়টার দিকে উপজেলার দুটি স্থানে পৃথক পৃথক পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। উপজেলার ধর্মপাশা উত্তরপাড়া গ্রামে খানকায়ে সুরেশ্বরী দরবার শরীফ প্রাঙ্গণে ও একই সময়ে উপজেলার দশধরী খানকায়ে সুরেশ্বরী দরবার শরীফ প্রাঙ্গণে দুটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।ধর্মপাশা উত্তরপাড়া খানকা শরীফ প্রাঙ্গণে ঈদের নামাজ পড়ান সুরেশ্বরী দরবার শরীফের ভক্ত শেখ আবু জাফর নোমান । অপরদিকে দশধরী গ্রামের খানকা শরীফ প্রাঙ্গণে ঈদের নামাজ পড়ান ওই খানকার খতিব মো.পলাশ মিয়া। দশধরী গ্রামের বাসিন্দা খলিফা মো.এখলাছ মিয়া বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমাদের দশধরী গ্রামের খানকা শরীফ প্রাঙ্গণে গত ২৭বছর ধরে আমরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করে আসছি।#