• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে সাংবাদিকদের মাঝে দৈনিক নয়া শতাব্দীর সম্পাদকের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৯, ২০২৩, ১৫:০৫ অপরাহ্ণ
কাউখালীতে সাংবাদিকদের মাঝে দৈনিক নয়া শতাব্দীর সম্পাদকের ঈদ উপহার

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে সাংবাদিকদের মাঝে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে একটি গরু ঈদ উপহার হিসাবে প্রদান করেন বাংলাদেশের প্রথম ডিজিটাল পত্রিকা জাতীয় দৈনিক নয়া শতাব্দীর সম্পাদক মুহাম্মদ নাঈম সালেহীন। বৃহস্পতিবার ঈদ-উল-আযহার নামাজের পরে কোরবানী শেষে কাউখালীতে কর্মরত সাংবাদিকদের মাঝে দুপুরে গোশত বিতরণকালে উপস্থিত ছিলেন ঐহিত্যবাহী কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী রিপোটার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম পান্নু, সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, নুরুল হুদা বাবু, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মোঃ মাছুম বিল্লাহ সহ সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ বলেন দৈনিক নয়া শতাব্দীর সম্পাদক মুহাম্মদ নাঈম সালেহীন কাউখালীতে কর্মরত সাংবাদিকদের নিয়মিত খোঁজ খবর রাখেন এছাড়া বিশেষ বিশেষ পর্বে তিনি পাশে থাকেন।