• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো সিলেটের বাসিন্দা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৯, ২০২৩, ০৬:২৬ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার টরকীতে ভায়রার কাছে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো সিলেটের শ্রীমঙ্গল এলাকার বাসিন্দা আমান সরদার (৫৫)। নিহত আমান ওই এলাকার মৃত মোহন সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে টরকী বন্দরের ব্যবসায়ী মামুন সিকদারের নির্মাণাধীন ভবনের নিচের ফ্লর পরিস্কার করতে গিয়ে যত্রতত্র ভাবে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে যায় আমান। এসময় আমানকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্লাবন হালদার তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের ভায়রা সামসুল হক বলেন, ফ্লোর ঝাড়ু দেওয়ার সময় অসাবধনতাবসত বৈদ্যুতিক তার পায়ে জড়িয়ে পড়ে যায় আমান। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে আমিও আহত হই।
টরকী বন্দরের ব্যবসায়ী মামুন সিকদার বলেন, কোরবানীর গরু কাটার জন্য জায়গা পরিস্কার করছিলো আমার দোকানের কর্মচারী সামসুল হক। এসময় পাশে দাড়ানো সামসুলের ভায়রা আমান সরদার হঠাৎ পড়ে যায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিক ভাবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।