তারিখঃ ৩০ জুন ২০২৩
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুৎ স্পৃষ্টে ২টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তালুকদার হাওলা গ্রামের মাতব্বর বাড়িতে। এ বিষয়ে গরু ২টির মালিক মো. রিয়াদ হোসেন মাতব্বর জানান, শুক্রবার (৩০ জুন) বিকালে আমার গরু ও বাছুর কুটোর খড়ের সাথে বেধে রেখেছিলাম। আমাদের বাড়ির মধ্যে বিদ্যুতের খুঁটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। আর তখন আমার গরু দুটি বিদ্যুতের খুঁটির সাথে লেগে গেলে ঘটনাস্থলেই গরু দুটি মারা যায়। এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মস্তফা খান ঘটনার সত্যতা স্বীকার করেন।