• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় কেন্দ্রীয় ঈদগাহ হ্যালিপ্যাডে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১, ২০২৩, ০৬:৫১ পূর্বাহ্ণ
গলাচিপায় কেন্দ্রীয় ঈদগাহ হ্যালিপ্যাডে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

তারিখঃ ৩০ জুন ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা পালিত হয়েছে। গলাচিপায় কেন্দ্রীয় ঈদগাহ হ্যালিপ্যাড মাঠ প্রাঙ্গণে (২৯ জুন) বৃহস্পতিবার সকাল ৭টায় ঈদুল আযহার নামাজ আদায় করেছেন সহাস্রাধিক মুসল্লিরা। এতে ইমামতি করেন কেন্দ্রীয় হ্যালিপ্যাড মাদ্রাসার মুহতামিম ও গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মরহুম অলিউল্লাহর ছেলে মুফতী হেদায়াতুল্লাহ। এখানে উপস্থিত থেকে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি), গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি মো. মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি আলহাজ¦ এ্যাডভোকেট মু. ফকরুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আলমগীর, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসম জাওয়াদ সুজন প্রমুখ। নামাজ শেষে সকল ভেদাভেদ ভুলে একে অন্যকে বুকে টেনে নেন। এরপর মহান রাব্বুল আল আমিনের সন্তুষ্টির আশায় সামর্থবান মুসলমানরা পশু কোরবারি মাধ্যমে ঈদুল আযহার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় এসএম শাহজাদা (এমপি) বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আযহার নামাজ আদায় করার মত তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমরা কোরবানীর পশুর বর্জ্য নিজেদের উদ্যোগে পরিস্কার করব। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আমি আপনাদেরকে ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।