• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে ঈদ পুনর্মিলনী ও গ্রীষ্মকালীন মিলনমেলা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২, ২০২৩, ১৩:৩৭ অপরাহ্ণ
ইতালিতে ঈদ পুনর্মিলনী ও গ্রীষ্মকালীন  মিলনমেলা।

ইতালির স্ত্রা শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে “প্রজন্ম এসোসিয়েশন” এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও গ্রীষ্মকালীন মিলনমেলা।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা ও মধ্যাহ্নভোজের আয়োজন করেন “প্রজন্ম এসোসিয়েশন”। প্রবাসের মাটিতে বসবাসরত বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে দেশীয় কৃষ্টি-কালচার তুলে ধরতে চান বলে জানান “প্রজন্ম এসোসিয়েশন” এর সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন জন্টি। সারাদিন ব্যাপি এ অনুষ্ঠানে শিশু-কিশোররা খেলাধুলায় মেতে উঠে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে পাদোভা থেকে সদ্য নির্বাচনে জয়ী এসোসিয়েশন বাংলাদেশী দি পাদোভার সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সহ উপস্থিত হন আরো অনেকে।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল “প্রজন্ম এসোসিয়েশন” এর সকল সদস্যবৃন্দ।
এছাড়াও সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথেও যুক্ত রয়েছে।
বাংলাদেশে আব্দুল হক এবং নোয়াখালির জয়নাল কে চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা
করেন।