• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বাসের ধাক্কায় আহত-৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২, ২০২৩, ০২:৪৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে বাসের ধাক্কায় আহত-৬

বেপরোয়া গতির বাসের ধাক্কায় নসিমনের ছয় যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় প্রেরণ করা হয়েছে। শনিবার রাত পৌনে আটটায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই কোটালীপাড়া উপজেলার হিজলবাড়ি ও মাচারতারা গ্রামের জেলে সম্প্রদায়ের বাসিন্দা।
নছিমনের যাত্রী সোহাগ রায় জানান, কোটালীপাড়া থেকে নসিমনযোগে মাহিলাড়া যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের পশ্চিম বেজহার এলাকায় পৌছালে ঢাকাগামী বেপরোয়াগতির অজ্ঞাতনামা বাসের ধাক্কায় নছিমন উল্টে যায়। এতে নছিমনে থাকা ছয় যাত্রী গুরুত্বর আহত হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশনের অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।