• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আরপিএমপি তাজহাট থানার পুলিশ সদস্যদের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৫, ২০২৩, ০৬:৩৫ পূর্বাহ্ণ
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আরপিএমপি তাজহাট থানার পুলিশ সদস্যদের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর।
মঙ্গলবার  ০৪ জুলাই ২০২৩ সকাল ১২ টা ৩০মিনিটে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার মহোদয়ের সাথে আরপিএমপি তাজহাট থানা পরিদর্শন করেন এবং থানার সকল পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন।

তাজহাট থানার পক্ষ থেকে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। সালামি গ্রহণ শেষে তিনি গার্ড পরিদর্শন করেন।

পরবর্তীতে মতবিনিময় সভায় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় নগরী থেকে মাদক এবং জুয়া নির্মূলের বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
এছাড়া তিনি সকল পুলিশ সদস্যকে জনগণের সাথে ভালো আচরণ করা, তাদের হয়রানি না করা, সর্বোচ্চ সেবা দান করার বিষয় উল্লেখ করেন এবং উল্লেখিত বিষয়সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নীতকরণে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনগণের পুলিশ হওয়ার জন্য এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
পরবর্তীতে তিনি থানা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং থানা কম্পাউন্ডসহ মালখানা, অস্ত্রাগার পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) জনাব উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জসহ অন্যান্য পদবীর পুলিশ সদস্যবৃন্দ।