• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণকাঠীতে ডাব চুরির প্রতিবাত করায় চাচাকে কুপিয়ে হাত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৫, ২০২৩, ১৪:৫৫ অপরাহ্ণ
কর্ণকাঠীতে ডাব চুরির প্রতিবাত করায় চাচাকে কুপিয়ে হাত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল সদর কর্নকাঠী গ্রামের চরের নয়া বাড়ি এলাকায় ডাব চুরির প্রতিবাদ করার ভাই ও ভাতিজার হামলায় কবির হাওলাদার (৩৪) নামের একজন আহত হয়েছে।

আহত কবির হাওলাতার কর্ণকাঠি গ্রামের চরের নয়া বাড়ি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। গত মঙ্গলবার দিন দুপুর ২ টা এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহত সূত্রে জানা গেছে, কবির হাওলাদারের বাড়ির চারা নারিকেল গাছের ডাব দীর্ঘদিন যাবত চুরি করে আসছে তারই ভাই খোকন ও ভাতিজা আরাফাত ও তার সাঙ্গো পাঙ্গরা। একটি গাছ থেকে তিন চার দফায় ডাব চুরি করার পরে সোমবার দিন কবির স্থানীয় ৮ নং ওয়ার্ড মেম্বার কালাম খাঁর কাছে অভিযোগ দায়ের করে।

আর এতে ভাই খোকন ও ভাতিজা আরাফাত ক্ষিপ্ত হয়ে সোমবার দিন কবির হাওলাদারের বসত করে হামলা চালায়।এসময় কবির হাংকে বাড়িতে না পেয়ে বাড়ি ঘড় ভাংচুর করে খোকন ও তার ছেলে আরাফাত সহ সাঙ্গো পাঙ্গরা।

পরবর্তীতে মঙ্গলবার দিন দুপুর দুইটার দিকে কবিরকে একলা পেয়ে ভাই খোকন, আরাফাত, মিলন সহ অজ্ঞাত চার পাঁচ জন ধারালো দা ও রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।পর স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে

বর্তমানে আহত কবির শেবাচিমের সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসা ধীন রয়েছে। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলাদায়েরের এর প্রস্তুতি চলছে।