• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৫, ২০২৩, ১৪:৫৯ অপরাহ্ণ
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত

ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসতানশির বিল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি করোনাভাইরাসের পরীক্ষা করালে তাঁর শরীরে কোভিড ১৯পজিটিভ ধরা পড়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে , গতবছরের ৩অক্টোবর এ উপজেলায় সর্বশেষ একজন পুরুষের শরীরের করোনাভাইরাস পজেটিভ ধরা পড়ে। এর পর আর কারও শরীরের কোভিড ১৯ ধরা পড়েনি। গত বৃহস্পতিবার সকাল থেকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসতানশির বিল্লাহ সর্দি ও জ্বরে আক্রান্ত হন। গত রবিবার রাতে তিনি ঢাকা থেকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সরকারি বাসভবনের আসেন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের পরীক্ষা করালে তাঁর শরীরের কোভিড ১৯পজেটিভ শনাক্ত হয়। এর পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় থাকা সরকারি বাসভবনে তিনি অবস্থান করছেন। সেখান থেকেই তিনি স্বাস্থ্যবিধি মেনে দাপ্তরিক কাজকর্ম চালিয়ে আসছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসতানশির বিল্লাহ বলেন,ঈদুল আজহার দিন সকাল থেকে আমি সর্দি জ্বরে আক্রান্ত হই। কোভিড ১৯এ আক্রান্ত হয়েছি কী না তা নিশ্চিত করতে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সোমবার সকালে করোনাভাইরাসের পরীক্ষা করালে আমার শরীরে কোভিড ১৯শনাক্ত হয়। এর পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সরকারি বাসভবনে আমি হোম আইসোলেশনে আছি। বর্তমানে কিছুটা সুস্থতা বোধ করছি।
০৫.০৭.২০২৩