• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৭, ২০২৩, ১৩:২১ অপরাহ্ণ
ভোলা সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০০ পিচ ইয়াবা সহ ২ জনকে আটক করা হয়েছে।
ভোলা সদর মডেল থানা সুত্রে জানা যায়,৭ জুলাই শুক্রবার সকালে ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির বিপিএমের নিদেশে ভোলা সদর মডেল থানার এস আই গোপাল কুন্ডুর নেতৃত্বে এএসআই জুয়েল সহ একটি টিম ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়ন ঘুইংগারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ পিছ ইয়াবাসহ মোঃ নুরনবী সরদার(৪০),মোঃ আল-আমিন (২৫) কে আটক করে ।
আটককৃতরা ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির বিপিএম বলেন,আমি যোগদানের পরেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি,প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে আজ ৭ জুলাই শুক্রবার সকালে ২ জনকে মাদক দ্রব্য ইয়াবা সহ আটক করে মামলার মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে।