আসাদুল ইসলাম, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আসন্ন সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যলয় থেকে এ উপলক্ষে সভাপতি প্রার্থী আবু তাহেরের নেতৃত্বে একটি আনন্দ র্যালী বের হয়। র্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু তাহের, যুবনেতা শহিদুল ইসলাম রানা, ছাত্রলীগ নেতা রতন মিয়া, শ্রমিক লীগের সভাপতি গনেশ শীল প্রমূখ।
উল্লেখ্য, আগামী ১১ জুলাই দীর্ঘদিন পর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সুন্দরগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।