• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে মুজিব সৈনিকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৮, ২০২৩, ০৯:৪৮ পূর্বাহ্ণ
বামনায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে  মুজিব সৈনিকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার :
বরগুনার বামনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুজিব সৈনিকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ ঘটিকায় বামনা আসমাতুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলায়তনে বামনা উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কৃষিবিদ জি এম এস আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ড. মশিউর মালেক, সহ-সভাপতি এডভোকেট আব্দুল খালেক মিয়া, বামনা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপদেষ্টা বঙ্গবন্ধু ফাউন্ডেশন বামনা গাজী আবুল কালাম সহ সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এডভোকেট শহিদুল্লাহ ওসমানী, কেন্দ্রীয়সহ সম্পাদক ডেভিড এ হাওলাদার, সদস্য এডভোকেট হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল গনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসীমউদ্দীন পিন্টু মহিলা সম্পাদিকা নাজমুন নাহার নাজু, মাসুদ রেজা ফয়সাল সাংগঠনিক সম্পাদক ও মো নাসির উদ্দিন যগ্নসম্পাদক বঙ্গবন্ধু ফাউন্ডেশন বামনা আরো উপস্থিত ছিলেন যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ,কৃষক লীগ, সৈনিক লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন ও জনবান্ধব কর্মসূচি গুলো তুলে ধরেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন আমরা সকলে মিলে একসাথে তার হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বামনা উপজেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার।