ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এবং দি সিটি ব্যাংক লিমিটেডের মধ্যে রেমিটেন্স বিনিময় বিষয়ক একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়। ৬ জুলাই চুক্তি স্বাক্ষর করেন ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিস ফরাজী,এবং দি সিটি ব্যাংক লিমিটেড
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন । ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে মোঃ সাইদুর রহমান (সিইও-সি বি এল, মালয়েশিয়া), শাহাদাত হোসেন সাজু (ব্যবস্থাপনা পরিচালক-পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরস), ইফাদ ফরাজী তালাত মাহমুদ-বিজনেস এন্ড মার্কেটিং হেড, সাইফুল হাওলাদার- রিজিওনাল ম্যানেজার, খন্দকার আরাফাত ,রিজিওনাল ম্যানেজার, কে এম রশিদ উদ্দিন মার্কেটিং অফিসার প্রমুখ
দি সিটি ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি অনন্য এবং সুপরিচিত আর্থিক প্রতিষ্ঠান। দেশব্যাপী প্রতিষ্ঠানটি ১৩০টি শাখা এবং ৭০০+ এজেন্ট ব্যাংকিং মাধ্যমে সুনামের সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি সুদীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে ইতালীস্থ প্রবাসীদেরকে আস্থা ও বিশ্বস্ততার সাথে রেমিটেন্স সেবা প্রদান করে আসছে এবং সর্বোচ্চ সংখ্যক রেমিটেন্স সংগ্রহকারী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসা পরিচালনা করছে। উভয় প্রতিষ্ঠানের এই ব্যবসায়ীক সুনাম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স আরো অধিক পরিমাণে আহরণ করে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করে যাবে