এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা: রবিবার ০৯ জুলাই দুপুর ১২ টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে “সোনার বাংলা গড়ার প্রত্যয়” জাতীয় শুদ্ধাচার কৌশল’ ২০২২-২৩ এর আওতায় উপজেলা পর্যায়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।
বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন আনুষ্ঠানিক ভাবে তাকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। পুরস্কার প্রাপ্ত বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী পুরস্কার ছাড়াও তার এক মাসের মূল বেতন প্রাপ্ত হবেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), সোহেল মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রুম্পা সিকদারসহ বরিশালের অন্যান্য উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার, বরিশালের অন্যান্য সহকারী কমিশনার ( ভূমি) বৃন্দ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করায় বানারীপাড়া বাংলাদেশ মানবাধিকার কমিশন এবং উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, সাধারণ সম্পাদক এস মিজানুল ইসলাম, নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক, সম্পাদক মোঃ শাজাহান সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।#