• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় ১৯ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৯, ২০২৩, ০৯:৪০ পূর্বাহ্ণ
বামনায় ১৯ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার :
বরগুনার বামনায় নিজামতলী এলাকা থেকে শনিবার (৯ জুলাই ২০২৩) ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো নিজআমতলী গ্রামের আবুল কালাম জোমাদ্দারে ছেলে মো. নাজমুল ইসলাম (৩২), স্বপন জোমাদ্দারের ছেলে মো. মাহামুদ (১৬) ও গনি জোমাদ্দারের ছেলে মো. জনি (১৬)। এ সময় তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা একটি প্লাস্টিকের বোতল মধ্যে থেকে উদ্ধার করা হয়।
বামনা থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম জানান, এএসআই লিটন চন্দ্র দাস থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে, সোনাখালী পাকা ব্রীজ সংলগ্নে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে রাত ১:০০ টায় নিজামতলী পাকা রাস্তার পাশর্^ থেকে ১৯ পিস ইয়াবাসহ ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় এএসআই লিটন চন্দ্র দাসকে নিয়া মো. নাজমুল ইসলাম (৩২) ডোবায় লাপ দিলে এএসআই লিটন চন্দ্র দাসের হাতের কনু ও পায়ের হাটুতে আঘাত লাগে। পরবর্তীতে থানা থেকে এসআই মো. খলিলুর রহমান, দেবাশীষ, রাশিদুর রহমান গিয়ে থানা নিয়া আসে, ৩ জনকেই মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বরগুনা কোর্টে প্রেরন করেন।