এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা: সোমবার ১০ জুলাই বেলা ১১ টায় নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলে ক্লাস চলাকালীন স্কুলের পাশের পুকুরে স্কুল ড্রেস পরা দুই ছাত্রীকে দিয়ে কাপড় ধোয়ার দৃশ্য সামাজিক যোগযোগ মাধ্যমে তুলে ধরা হলে এলাকায় চাঞ্চ্যলের সৃষ্টি হয় ।
ঘটনা স্থলে অনুসন্ধানে গেলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ ঘরামীকে কে প্রাথমিক অবস্থায় না পাওয়ায় অন্য শিক্ষক এবং শিক্ষার্থীরা ঘটনার সত্যতা জানান। প্রধান শিক্ষক ১১.৩০ উপস্থিত হয়েছেন। তিনি বলেন স্কুলের ফটোকপির কাজে বাজারে যাওয়ায় স্কুলে আসতে দেরী হয়েছে। শিক্ষার্থী দিয়ে কাপড় ধোয়ানোর বিষয়টি জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, ঘটনাটি বিস্তারিত জেনে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
ওই এলাকার তারেক হাওলাদার ও আকিব হাওলাদার ক্ষোভ প্রকাশ করে জানান, কাজ করানো হোক তাতে সমস্যা নয়। তবে গভীর পুকুরে পড়ে কোন দুর্ঘটনা ঘটে গেলে এর দায়ভার কে নিতো। এর আগেও শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোর অনেক ঘটনা রয়েছে বলে অভিযোগ করেন।
এ বিষয়ে বানারীপাড়া উপজেলার শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, এবিষয়ে আমি জানতে পেরেছি। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে। বিষয়টি সম্পর্কে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস জানান, আমি ঘটনাটি এখন পর্যন্ত জানি না। ঘটনার সত্যতা প্রমাণ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।