• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জ প্রেসক্লাব’র কমিটি গঠন, আহবায়ক সোহাগ, সদস্য সচিব হিমেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১০, ২০২৩, ১৩:৪৮ অপরাহ্ণ
মির্জাগঞ্জ প্রেসক্লাব’র কমিটি গঠন, আহবায়ক সোহাগ, সদস্য সচিব হিমেল

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেসক্লাবের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার ( ৯ জুলাই) বিকাল ৫ টায় মির্জাগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য এক সভায় ঐতিহ্যবাহী মির্জাগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে উপজেলায় কর্মরত সাংবাদিকের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে দৈনিক ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি মো. রিয়াজ হোসেন সোহাগ জোমাদ্দারকে আহবায়ক ও দৈনিক নয়া শতাব্দী উপজেলা প্রতিনিধি সিয়াম রহমান হিমেলকে সদস্য সচিব করা হয়।

এতে দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি ইলিয়াস হোসাইন ও দৈনিক বাংলাদেশ বুলেটিন উপজেলা প্রতিনিধি আল-আমিন প্রিন্সকে যুগ্ম আহবায়ক এবং দৈনিক সময়ের আলো উপজেলা প্রতিনিধি সুমন কাজী, দৈনিক সংবাদ উপজেলা প্রতিনিধি আবদুর রহিম সজল ও দৈনিক বরিশালের কথা উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেনকে সদস্য করা হয়।

সভায় কমিটির সদস্যবৃন্দকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।