• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় শুদ্ধাচার পুরস্কার অর্জনে ইউএনও ফুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১০, ২০২৩, ১৩:৪৬ অপরাহ্ণ
বানারীপাড়ায় শুদ্ধাচার পুরস্কার অর্জনে ইউএনও ফুলের শুভেচ্ছা

এসমিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা: সোমবার ১০ জুলাই জাতীয় শুদ্ধাচার কৌশল’ এর আওতায় উপজেলা পর্যায়ে বরিশালের বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীকে জেলা পর্যয়ে শুদ্ধাচার পুরস্কার অর্জনে বেসরকারি সংস্থা রুপান্তরের অপরাজিতা প্রকল্পের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসান, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস মিজানুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের জেলা সমন্বয়কারী নুর-ই আজম হায়দারি, মাঠ সমন্বয়কারী মুনজিলা, বানারীপাড়ার অপরাজিতা সন্ধ্যা রানী সরকার, আমেনা বেগম ও বিথিকা রানী দাস প্রমুখ।

উল্লেখ্য, ৯ জুলাই রোববার দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর হাতে শুদ্ধাচার পুরুস্কার হিসেবে সম্মাননা স্মারক (ক্রেষ্ট) ও সনদপত্র তুলে দেন। এছাড়াও তাকে তার এক মাসের বেসিক (মুল) বেতনের সমপরিমাণ অর্থ দেয়া হবে।#