গৌরনদী প্রতিনিধি \ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ভাগ্নে, সাবেক ছাত্রলীগ নেতা ও বরিশালের আগৈলঝাড়া সমবায় কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হাফিজুল তালুকদার (৩২) ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। একইদিন বিকেলে জানাজা শেষে মরহুমের বারহাজার গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা ও চার ভাই সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, বরিশাল বিভাগীয় যুগ্ম সমবায় নিবন্ধক আবদুল্লাহ আল মামুন, পিরোজপুর জেলা ভারপ্রাপ্ত সমবায় অফিসার মো. কামরুজ্জামানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তরা।