• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১১, ২০২৩, ১৩:৩৮ অপরাহ্ণ
ছাত্র বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে এক ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগে ইব্রাহিম বেপারী (২২) নামের এক মাদরাসাশিক্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুলাই ) বিকেলে মাদরাসা থেকে তাকে আটক করা হয়।

শিক্ষক ইব্রাহিম বেপারী রাজাপুর উপজেলার চররাজাপুর এলাকার রবিউল ইসলাম বেপারীর ছেলে।
তিনি নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার আজিজিয়া নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষক।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ জুলাই ) ভোরে এক ছাত্রকে একটি কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন শিক্ষক ইব্রাহিম। পরে ওই ছাত্র মোবাইল ফোনে তার বাবাকে বিষয়টি জানায়। পরে শিশুটির বাবা থানায় খবর দেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক ইব্রাহিমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন