আসাদুল ইসলাম, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুলাই)বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান লিটু।
সাধারণ সম্পাদক মো. রেজাউল আলম রেজার সঞ্চালনা প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. শাহীদ হাসান লোটন।
সম্মানিত অতিথির বক্তব্য দেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম সুমন ও সৈয়দ নিয়ামুল ইসলাম লিয়ন।
প্রধান বক্তৃতা ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব রাজিব।
আরও বক্তব্য দেন আওয়ামী যুবলীগের বামনডাঙ্গা ইউনিয়ন আহবায়ক স্বপন রাম রায়, সোনারায় ইউনিয়ন সাধারণ সম্পাদক তুহিন, তারাপুর ইউনিয়ন সভাপতি মো. আজমুল হোসেন পলাশ, বেলকা ইউনিয়ন আহবায়ক আপন, দহবন্দ ইউনিয়ন সভাপতি শামীম পারভেজ, সর্বানন্দ ইউনিয়ন সভাপতি আবদুল করিম, রামজীবন ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক পায়েল, ধোপাডাঙ্গা ইউনিয়ন সভাপতি মো. ফিরোজ কবির মন্ডল, ছাপরহাটী ইউনিয়নের যুগ্ম আহবায়ক মো. রনজু মোল্লা, শান্তিরাম ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান মিজান, হরিপুর ইউনিয়ন সভাপতি লিটন ও কঙ্চবাড়ী ইউনিয়ন সভাপতি মোকছেদ আল মন্ডল ও শ্রীপুর ইউনিয়ন সভাপতি মো. আরমানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।