• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১২, ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ণ
মির্জাগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন

প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)ঃ প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স এর প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ জুলাই) সকাল ১০ টায় নবনির্মিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাইয়েমা হাসান।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারি, সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান ও মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল।