হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ১ নং চর আবুপুর ওয়ার্ডের ইউপি সদস্যে সোহরাবের নেতৃত্বে বাজারে হামলা ভাংচুর লুটপাট ও বোমা বিস্ফোরন অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাস্থানে গিয়ে জানাযায় মঙ্গলবার রাত ৮ টার দিকে সোহরাব সিকদারের বাহিনী মুজিব বাজার রাস্তার মাথায় বোমা বিস্ফোরন করে এলাকায় আতঙ্ক ছড়ায়। এরপর পুনরায় রাত ১১ টার সময় চর আবুপুরের মুজিব বাজারে ইউপি সদস্য ও তার বাহিনী হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে।
বোমা বিস্ফোরনে আহত ইদ্রিস মাল হিজলা স্বাস্থ্যেকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।বাজারের ৫ টি ব্যবসায়ীর দোকানে রানদা দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে সবকিছু লুটপাট করে নিয়ে যায়।
সাবেক ইউপি সদস্য খোরশেদ সরদার জানায় গত কয়েক বছর যাবৎ এ এলাকার জমি দখল করার জন্য পায়তারা করে আসছে সোহরাব ও তার বাহিনী।গতকাল গভীর রাতে পরিকল্পিত ভাবে ২/৩ শত লোক এসে হঠাৎ বোমা বিস্ফোরন করে বাজার ব্যবসায়ীদের দোকানে কুপিয়ে মালামাল লুটপাট করে নিয়ে যায়।তিনি আরো জানায় এই গ্রামে ২০১৭ সালে একেইভাবে হামলা করে একজনকে কুপিয়ে হত্যা করে।
মুজিব বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান জানায় গতকাল রাত ১১ টার সময় হটাৎ ইউপি সদস্যে সোহরাব বাহিনীর নেতৃত্বে ২ /৩ শত লোক এসে বাজারে বোমা বিস্ফোরন করে।তখন ভয়ে সবাই এদিক সেদিক দৌড়ে পালিয়ে যাই।পরে তারা আমার দোকান সহ ৪ টি প্রতিষ্ঠান রানদা দিয়ে কুপিয়ে মালামাল লুটপাট করে নিয়ে যায়।
ইউপি সদস্যে সোহরাব সিকদার ঘটনার সত্যতা স্কীকার করে বলেন আমার কর্মীদের সাথে জাকির ও খোরশেদের সংর্ঘষ হয়েছে।বোমা বিস্ফোরনের শব্দ পেয়েছি তবে বাজারে ভাংচুর ও লুটপাটের বিষয়ে জানা নেই।তবে দীর্ঘ কয়েক বছর ধরে তাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর জানায় মুজিব বাজারে হামলা ভাংচুর লুটপাটের বিষয়ে অবগত আছি।সমস্যা নিরসনে আলোচনা চলছে।