• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালি প্রবাসী ইফাত ফরাজীর সাফল্য লন্ডনের নাম করা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্সে ফার্স্টক্লাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৩, ২০২৩, ১৬:০১ অপরাহ্ণ
ইতালি প্রবাসী ইফাত ফরাজীর সাফল্য  লন্ডনের নাম করা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্সে ফার্স্টক্লাস

ইতালি প্রতিনিধিঃ
ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজীর জৈষ্ঠ পুত্র ,ইতালিতে জন্ম ,বেড়ে উঠা
ইফাত ফরাজী লন্ডনের নাম করা বিশ্ব বিদ্যালয় ROYAL HOLLOWAY UNIVERSITY OF LONDON (BSc Economics) অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে।মেধাবী এই ছাত্র মাস্টার্স করার জন্য KINGS COLLEGE LONDON এ ভর্তি হয়েছে। সাংবাদিকদের মুঠো ফোনে হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও তার সহধর্মীনি সকলের নিকট তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন। তারা বলেন ইফাত ফরাজী যেন আরো সফলতা অর্জন করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে ফরাজী পরিবারের সুনাম ধরে রাখে। এই পরিবার কে আরো অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারে।তার এমন সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন রোম সহ ইতালির বিভিন্ন কমিউনিটি,রাজনৈতিক নেতৃবৃন্দ।উল্লেখ ইদ্রিস ফরাজী দম্পতির বড় মেয়ে এমবিবিএস ডাক্তার।