• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যুগান্তরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৩, ২০২৩, ১৬:০২ অপরাহ্ণ
যুগান্তরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মরণসভা

গৌরনদী প্রতিনিধি: দৈনিক যুগান্তর প্রত্রিকা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশ গৌরনদী উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার বেলা এগারোটায় গৌরনদী উপজেলা প্রেসক্লাবে স্মরণ সভা ও মিলাদ মাহফিলে যুগান্তর স্বজন সমাবেশ উপজেলা শাখার সভাপতি আবদুছ ছালেক মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সাংবাদিক মো. আসাদুজ্জামান রিপন, বদরুজ্জামান খান সবুজ, মনীষ চন্দ্র বিম্বাস, জামিল মাহমুদ, স্বজন সমাবেশের সৈয়দ মাহবুবুর রহমান, মো. মিজানুর রহমান, বিনয় কৃষ্ণ শিয়ালী সহ অন্যান্যরা। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়