• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পুরুষের চেয়ে নারীরা কোনো অংশে পিছিয়ে নেইঃ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপকমিটির সদস্য আলী আশ্রাফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৪, ২০২৩, ১৫:২২ অপরাহ্ণ
পুরুষের চেয়ে নারীরা কোনো অংশে পিছিয়ে নেইঃ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপকমিটির সদস্য আলী আশ্রাফ

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি : পুরুষের চেয়ে নারীরা কোনো অংশে পিছিয়ে নেই – মন্তব্য করে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপকমিটির সদস্য মোঃ আলী আশরাফ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী হয়ে দেশকে উন্নত দেশে এগিয়ে নিয়েছেন।আপনারা সবাই দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।

শুা্রবার (১৪ জুলাই) বিকেল ৫ টার দিকে সুবিদখালী সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে নারীদের উদ্দেশ্য করে আলী আশ্রাফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই নৌকার জন্য কাজ করে সরকারকে আবার ক্ষমতায় আনতে সহযোগিতা করবেন

উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রা,আগামী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১(দুমকি-পটুয়াখালী সদর,মির্জাগঞ্জ) নির্বাচনে এলাকা দিন মির্জাগঞ্জ উপজেলায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক মাহাবুবা মোর্শেদা রানু সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেন শায়খ উপজেলা ছাত্রলীগ নেতা খাইরুল আলম শাহিনসহ বিভিন্ন ইউনিয়নের প্রায় সহস্র্রাধিক নারী।