• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় স্মার্ট বাংলাদেশ বিনির্রমাণে শিক্ষকদের করণীয় সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৪, ২০২৩, ১২:৫৪ অপরাহ্ণ
কুয়াকাটায় স্মার্ট বাংলাদেশ বিনির্রমাণে শিক্ষকদের করণীয় সভা অনুষ্ঠিত।

হোসাইন আমির কুয়াকাটা প্রতিনিধি
কুয়াকাটা বঙ্গবন্ধু বিদ্যালয়ের কলাপাড়া উপজেলার অর্ধ শতাধিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের শিক্ষকদের করণীয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ শীর্ষক আলোচনা সভাঅনুষ্ঠীত হয়। এ সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্বাস উদ্দিন খান,বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপবিদ্যালয়ের পরিদর্শক প্রফেসর মোহাম্মদ জামাল উদ্দিন, মুহাঃ মজিবুর রহমান জেলা শিক্ষা অফিসার পটুয়াখালী,গোলাম মোস্তফা কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সুপার ভাইজার একাডেমি মনিরুজ্জামান, দৈনিক মানবজমিন প্রতিনিধি ও খবর কুয়াকাটা সম্পাদক হোসাইন আমির প্রমুখ। এর আগে অতিথিদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন স্কুল কর্তৃপক্ষ। এ অনুষ্ঠানে বক্তারা বলেন এই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরাই ছাত্র-ছাত্রীদের মানুষ গড়ার মূলহাতিয়ার। ক্লাসে লেখাপড়ার পাশাপাশি মানবিক শিক্ষাদান করা হবে। আর এই শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়তে বড় ভূমিকা পালন করবে। ###