• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে বালাগঞ্জে দায়িত্বশীল বৈঠক।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৫, ২০২৩, ০৮:৩২ পূর্বাহ্ণ
সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে বালাগঞ্জে দায়িত্বশীল বৈঠক।

হেলাল আহমদ বালাগঞ্জ (সিলেট)থেকেঃঃখেলাফত মজলিসের ঘোষিত ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামী ২২ জুলাই শনিবার সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বালাগঞ্জ সদর ইউনিয়নের দায়িত্বশীল বৈঠক আজ ১৪ জুলাই স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমাস আহমদের পরিচালনায় অনুষ্টিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মজলিস সিলেট জেলার যুগ্ম আহবায়ক মুফতি হুসাইন আহমদ মিসবাহ। বিশেষ অতিথি ছিলেন যুব মজলিস বালাগঞ্জ উপজেলার আহবায়ক আবুল কাশেম অফিক, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন নোমান। উপস্থিত ছিলেন ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি নাহিদ হুসাইন কিবরিয়াহ, শ্রমিক মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি সালেহ আহমদ রাজু, সাধারণ সম্পাদক এমরান আহমদ সহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ।