• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ২৩ জুলাই তিনদিনের সরকারী সফরে রোম সফরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৫, ২০২৩, ১৩:৫১ অপরাহ্ণ
আগামী ২৩ জুলাই তিনদিনের সরকারী সফরে রোম সফরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ২৩ জুলাই তিনদিনের সরকারী সফরে রোম সফরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালির রোম আগমন উপলক্ষে আলোচনা সভা করেছে রোম মহানগর আওয়ামী লীগ,তিবোর্তিনা শাখা।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী। বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।পিয়েচ্ছা ভিত্তোরিও ইতালি আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে তিবোর্তিনা আওয়ামী লীগ নেতা সেতু সিকদারের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনের পরিচালনায় এ সময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাবীব চৌধুরী,হাদিউল ইসলাম হাদী,আবু তাহের ,রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন,সাধারন সম্পাদক খলিল বন্দুকছি,সহ ইতালি আওয়ামী লীগ,যুবলীগ,মহিলা আওয়ামী লীগ,সেচ্ছাসেবক লীগ,ছত্রলীগের নেতৃবৃৃন্দ বক্তব্য রাখেন। এ সময় তিবোর্তিনা আওয়ামী লীগ নেতা শাহাজাহান মোল্লা,নাবিল সহ আরো অনেকে। এসময় বক্তারা বলেন প্রধানমন্ত্রীর রোম সফরকালে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্র সহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কোন ধরনের আপত্তিকর মন্তব্য করলে ওদের দাত ভাঙা জবাব দেওয়া হবে।