হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি দেওয়ার জন্য এর মধ্যে সম্পূর্ণ হয়েছে কর্মীসভা।
এদিকে কমিটি দেয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল ও যুবদল।
টানটান উত্তেজনা থাকলেও দলীয় প্রকৃত নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে হতাশের ছাপ।
স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে সভাপতি জন্য শক্ত অবস্থানে আছেন মেমানিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন ইউপি সদস্য মোঃ তাজুল ইসলাম।
তার ভাই শাজাহান ফকির ইউনিয়ন যুবদলের প্রভাবশালী সভাপতি প্রার্থী। ছোট ভাই এনায়েত হোসেন ফকির স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী।
তার বাবা মেমানিয়া ইউনিয়ন বাংলাদেশ ইসলামী আন্দোলন এর সদস্য।
আওয়ামী লীগ ও বিএনপি তৃণমূল নেতা কর্মীরা বলছে অর্থের কাছে হেরে যাওয়ার আশঙ্কা রয়েছে দলের প্রকৃত সংগঠকদের। তা আরো বলেন এতে করে ভবিষ্যতের দল করা খুব কঠিন হয়ে পড়বে এমনকি অনেক নেতাকর্মী এই নিষ্ক্রিয় হয়ে যাবে।