রিয়াজুল হক সাগর,রংপুর।
রবিবার (১৬ জুলাই ২০২৩) সকাল ১০টা ১৫ মিনিটে মুন্সিপাড়া কেরামতিয়া স্কুল মোড়, রংপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কর্তৃক নির্ধারিত উপকারভোগী পরিবারের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি বিক্রয়ের শুভ উদ্বোধন করেন ড.চিত্রলেখা নাজনীন, জেলা প্রশাসক, রংপুর । এসময় উম্মে ফাতিমা, সচিব, রংপুর সিটি কর্পোরেশন এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রংপুর; জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ; উপকারভোগী, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রংপুর জেলায় সিটি কর্পোরেশন, ০৩ টি পৌরসভা ও ০৮টি উপজেলার মোট উপকারভোগী সংখ্যা ২,৮৫,৩১২ জন।প্রতি উপকারভোগী মসুর ডাল ০২ কেজি, সয়াবিন তেল ০২ লিটার এবং চাল ০৫ কেজি করে বরাদ্দ পাবেন। ভোক্তা মূল্য প্রতি কেজি/লিটার (মসুর ডাল- ৬০ টাকা, সয়াবিন তেল- ১০০ টাকা, চাল- ৩০ টাকা)। মোট ভোক্তা মূল্য ৪৭০ টাকা।