এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা:
বানারীপাড়া গাভা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় বাদল কৃষ্ণ সাহা (৮৫) আর নেই। তিনি ১৫ জুলাই শনিবার রাত সোয়া ১১টার দিকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাসায় মস্তিস্কে রক্তক্ষরণে পরলোকগমণ করেন। এ সময় তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন।
রোববার ১৬ জুলাই দুপুরে বানারীপাড়া পৌর শহরের কেন্দ্রীয় শশ্মানে তার শেষ কৃত্য সম্পন্ন করা হয়।
তার প্রয়াণে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, সাবেক সংসদ সদস্য মো.মনিরুল ইসলাম মনি, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি, সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা ও এটিএম মোস্তফা সরদার, যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ড, অধ্যাপক আশরাফুল হাসান সুমন ও অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও ইত্তেফাক সাংবাদিক এস মিজানুল ইসলাম, সমকাল সাংবাদিক রাহাদ সুমন, কে এম শফিকুল আলম জুয়েল, সুজন মোল্লা, বানারীপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকার সিদ্দিক ও সাধারণ সম্পাদক ফকরুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। #