স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনায় তুচ্ছ ঘটনায় আছিয়া খাতুন নামে এক নারী ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই নারী দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন।
দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন আহত আছিয়ার অভিযোগ, তার বাবা ইউসুফ ঢ়াড়ির সাথে একই এলাকার মৃত আমির হোসেনের ছেলে বজলুর জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের সূত্র ধরে ঘটনার দিন আছিয়া খাতুন তার গছানী বাজারের কাপড়ের দোকানে যাওয়ার সময় বজলু লোকজন নিয়ে তাকে মারধর করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগের বিষয় বজলু বলেন, তিনি মারধর করেননি।