ডেস্ক রিপোর্ট :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)
বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয় করার লক্ষ্যে গত ১০ জুলাই রাতে রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব এক বিজ্ঞপ্তিতে জানায় আগামী ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে ক্লাস হবে। এতে পরিবহন সংখ্যা কমিয়ে দেওয়ায় বিপাকে পড়ে শিক্ষক – শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের সকল সদস্যের কষ্ট লাঘবের জন্য যবিপ্রবি ছাত্রলীগের পক্ষ আজ সোমবার সকাল ৭ টা থেকে”জয় বাংলা” বাইক সার্ভিস চালু করা হয়েছে।
এ বিষয়ে যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মো: সোহেল রানা জানায় “প্রাথমিকভাবে জয় বাংলা সার্ভিস ক্যাম্পাসের মূল ফটক থেকে পালবাড়ি মোড় পর্যন্ত দেওয়া হবে। তবে বিশেষ প্রয়োজনে আরো দূরেও যাওয়া হবে। এই সার্ভিস সকল শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীদের কষ্ট লাঘবের কথা মাথায় রেখেই চালু করা হয়েছে। আমরা আশা করবো প্রশাসন দ্রুত সকল শিক্ষার্থীদের স্বশরীরে ক্লাস করতে সুযোগ দেবে এবং পরিবহন ব্যাবস্হা সম্পূর্ণ চালু হবে।” একই সাথে তিনি ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সাড়া দিয়ে ক্যাম্পেইনকে সফল করার জন্য।