ইতালি প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীন দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ইতালি আওয়ামী লীগ ,রোম মহানগর শাখা। রোমের ইতালি আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী। বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খলিল বন্দুকছির পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে হাবীব চৌধুরী,হাদিউল ইসলাম হাদি,জামান মোক্তার,বাবু ঢালী, মলি জামান,নয়না আহমেদ,সোহেল বক্সী,মহি উদ্দিন তফাদর,ছাড়াও রোম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আল মাহামুদ রফিক,যুগ্ম সাধারন সম্পাদক হাজী সুইট সহ আরো অনেকে।এসময় ইতালি আওয়ামী লীগ,যুবলীগ মহিলা আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন দেশের যা কিছু অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণ লাভবান হয়, তাদের ভাগ্যের পরিবর্তন হয় সেটা প্রমাণিত সত্য। আওয়ামী লীগ আছে বলে, নৌকা মার্কায় ভোট দিয়েছে বলেই মানুষের ভাগ্যের পরিবর্তন এসেছে, দেশ সবদিক থেকে এগিয়ে গেছে। অথচ আমাদের এই বিশ্ব নেত্রীকে ২০০৭ সালে বিনাদোষে কুচক্রী সরকার গ্রেফতার করে। আজকের এই দিনে আজকের প্রধানমন্ত্রী কারামুক্ত হন। এসময় ২৩ জুলাই ইতালির রোম সফরকে কেন্দ্র করে বিএনপি জামাতের সকল দেশ বিরোধী অপ্রচার রোধে সকলকে প্রস্তুত থাকতে বলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারন সম্পাদক হাসান ইকবাল।