• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৮, ২০২৩, ১২:১৭ অপরাহ্ণ
বরগুনায় বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত।

বরগুনা জেলা প্রতিনিধি:
আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে বরগুনায় জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এতে অংশগ্রহণ করেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা পৌরসভার ক্রোক ব্রীজ এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়ে জেলা বিএনপির কার্যালয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন নেতাকর্মীরা।

পদযাত্রায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ জেড এম সালেহ ফারুক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি ফাইজুল মালেক সজীব, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি।