আজ (১৮ জুলাই) জাতীয় কৃষক সমিতি বরিশাল জেলা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে কৃষি ও কৃষকের স্বার্থে ১৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে মিছিলসহকারে
স্মারকলিপি প্রদান করা হয়। স্থানীয় দাবির মধ্যে ভোলায় প্রাপ্ত গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে বৃহত্তর বরিশালে সরবরাহ করা, নদী ভাঙনের স্থায়ী সমাধান ও ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সহ পুনর্বাসন করাসহ প্রত্যেক ইউনিয়নে কৃষকদের উৎপাদিত পণ্যের ক্রয় কেন্দ্র স্থাপন করে পচনশীল উৎপাদিত পণ্যের হিমাগার তৈরি করাসহ ১৫ দফা দাবি জানোনো হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি কমরেড নজরুল হক নীলু, জাতীয় কৃষক সমিতি বরিশাল জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ,সাধারণ সম্পাদক এড.টিপু সুলতান প্রমুখ।