হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি দেওয়ার জন্য গত ১৫ জুলাই কর্মীসভা সম্পূর্ণ হয়েছে।
এদিকে কমিটি দেয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল ও যুবদল।
টানটান উত্তেজনা থাকলেও দলীয় প্রকৃত নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে হতাশের ছাপ।
স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে সভাপতি জন্য শক্ত অবস্থানে আছেন মেমানিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন ইউপি সদস্য মোঃ তাজুল ইসলাম ও মেমানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান
স্থানীয় নেতাকর্মীরা বলছে তাজুল ইসলাম এর ভাই শাজাহান ফকির ইউনিয়ন যুবদলের প্রভাবশালী সভাপতি প্রার্থী। ছোট ভাই এনায়েত হোসেন ফকির স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী।
তার বাবা ইসলামী আন্দোলনের মেমানিয়া ইউনিয়নের সদস্য।
এদিকে আব্দুল মন্নান এর এক ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আরেক ভাই হান্নান জামাত ইসলাম এর সদস্য।
আওয়ামী লীগ ও বিএনপির তৃণমূল নেতা কর্মীরা বলছে অর্থের কাছে হেরে গিয়ে দলের প্রকৃত সংগঠকরা পদ না পাওয়ার সম্ভাবনা বেশি।
তারা আরো বলেন এতে করে ভবিষ্যতের দল করা খুব কঠিন হয়ে পড়বে এমনকি অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক নেতা বলেন এমন কিছু ঘটলে যে কোন উপায়ে বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছানো হবে।
উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার বলেন যে পরিবারের মাঝে অন্য দলের নেতা রয়েছে সেই পরিবারের মাঝে কখনোই বিএনপি ও অঙ্গ সংগঠনের কোন পদ দেয়া হবে না।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু বলেন প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশনা দেয়া আছে যে পরিবারে অন্য দলের নেতাকর্মী রয়েছে সেই পরিবারের মাঝে দলীয় পদ দেয়া যাবে না। তিনি দুঃখ প্রকাশ করে আরো বলেন উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের অনেক কমিটি জামাত বিএনপির পরিবার থেকে এসেছে।