• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৯, ২০২৩, ০২:৫৮ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

আসাদুল ইসলাম, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে পড়ে হরি প্রিয়া রায় (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের খোর্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হরি প্রিয়া রায় ওই গ্রামের বিপুল চন্দ্র রায়ের মেয়ে।

স্থানীয় ও স্বজনরা জানায়, দুপুরের দিকে শিশু হরি প্রিয়া বসত বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করার সময় সবার অজান্তে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। এসময় তাকে বাড়িতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে পড়ে থাকতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হরি প্রিয়া রায়কে মৃত ঘোষণা করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।