ইতালি প্রতিনিধঃ
আগামী ২৩ শে জুলাই দুই দিনের সরকারি সফরে রোমে আসবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এই সম্পর্কে ঘিরে ইতালির আওয়ামী লীগের কোন্দল চরমে। কারা সংবর্ধনা দিবে এ নিয়ে উভয় গ্রুপে চলছে প্রস্তুতি? ইতালি আওয়ামী লীগের একাংশের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল এর নেতৃত্বে দূতাবাসের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে। সংবর্ধনা যাতে অন্য পক্ষ না দিতে পারে এ কারনে দূতাবাসের সামনে অবস্থান করে নেতাকর্মীদের নিয়ে। পালন করেন। অবস্থান কর্মসূচি। সন্ধায় ইতালি আওয়ামী লীগের কার্যালয় সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর সফররের প্রস্তুতির কথা তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনের নেতৃবৃন্দ বলেন আমরা জানতে পেরেছি ইতালি আওয়ামী লীগের পাশ কাটিয়ে অপর একটি অংশকে সংবর্ধনা দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী,মাদার অফ হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা এমন সিদ্ধান্ত নিতে পারেনা। নেত্রীকে না জানিয়ে কেউ হয়তোবা বিশেষ সুবিধা নিয়ে এমনটা করেছে। আমরা জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইতালি আওয়ামী লীগের একাংশের সভাপতি হাজী মুহাম্মদ ফরাজি ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল। এ সময় রোম মহানগর আওয়ামী লীগ ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামী লীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য বলেন কারা সংবর্ধনা দিবে মাননীয় প্রধানমন্ত্রী আসার পর যাতে সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে আরো বলেন যখন আমাদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়ার কথা বিএনপি জামাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য অথচ আমাদের কিছু অসাধু নেতা সংবর্ধনা নামে বড় ধরনের আর্থিক সুবিধার জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও আমরা বিএনপি জামাতের বিরুদ্ধে মাঠে লড়ার জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়েছি।