• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বরিশালের আহবায়ক কাজল-সদস্য সচিব গোলাপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২০, ২০২৩, ১৭:২৭ অপরাহ্ণ
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বরিশালের আহবায়ক কাজল-সদস্য সচিব গোলাপ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বরিশাল জেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে অদ্য ২০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৪০ টায় এডভোকেট মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে সার্কিট হাউসে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক শাহরিয়ার কবির। উপস্থিত ছিলেন সৈয়দ দুলাল, ডা:পীযুষ কান্তি, এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, আনোয়ার জাহিদ , কাজল ঘোষ, শুভংকর চক্রবর্তী, প্রফেসর শাহ সাজেদা, প্রফেসর স ম ইমানুল হাকিম, কাজী জাহাঙ্গীর কবির, অধ্যাপিকা টুনু রানী কর্মকার, মিজানুর রহমান, কমল সেন গুপ্ত, কাজী সেলিনা, সুশান্ত ঘোষ, নজরুল ইসলাম নিলু, অধ্যাপক দেবাশীষ চক্রবর্তী, স্নেহাংশু কুমার বিশ্বাস, আ: রব,এডভোকেট ফজলুল হক, এডভোকেট এ কে আজাদ, জাহিদ হোসেন, এডভোকেট হিরন কুমার, পরিমল কুমার ঘোষ, কমলেন্দু বসু, আ:রাজ্জাক, মো: আমীর আলী, আলমগীর মোল্লা, আবু বকর সিদ্দিক সোহেল, রনজিৎ দত্ত, মহিউদ্দিন আহমেদ খোকন, মুকুল চন্দ্র মুখার্জিসহ বরিশালের সামাজিক – সাংস্কৃতিক – গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাগণ।
বিস্তারিত আলাপ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কাজল ঘোষকে আহবায়ক এবং বাহাউদ্দিন গোলাপ কে সদস্য সচিব করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বরিশাল জেলা শাখা গঠন করা হয়।